গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা বাজার অগ্রণী ব্যাংকের নিচতলা (সিঙ্গাপুর মার্কেট) মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে এ উপলক্ষে অগ্রণী ব্যাংকের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব ইসমাইল হোসেন সরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান, সাদুল্লাপুর উপজেলা পরিষদ আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব এ ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব বলেন, নতুন ডায়াগনষ্টিক এ সেন্টারটি এ লাকায় উন্নত চিকিৎসা সেবায় বিশেষ ভূমিকা রাখবে। সাধারণ মানুষেরা সেবা নিতে এসে যেনো সঠিক সেবাটি পায়।
প্রভাষক হামিদুল ইসলামের সঞ্চালনায়,
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান,
মা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা প্রতিষ্ঠাতা পরিচালক ডা: মো: জাকিরুল ইসলাম, মিঞা হাফিজ,
ব্যবস্থাপক শিপন আকন্দ, ম্যানেজার আইয়ুব আলী প্রমুখ। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন, নলডাঙ্গা বাজার মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: হুজাইফা।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তি অংশ নেয়।
