নীলফামারীর ডোমারে মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ বিপুল সাহ(৪০) নামে এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। ওই ঔষধ ব্যবসায়ী দক্ষিণ মটুকপুর খামাত পাড়া এলাকার আলহাজ্ব ওয়াহেদুল ইসলাম মাস্টারের ছেলে। সে মেসার্স অংকন ফার্মেসী নামে একটি প্রতিষ্ঠানে ভেটেনারী ঔষধ বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল উপজেলার বোড়াগাড়ী বাজার চামার পাড়া মোড়ে মেসার্স অংকন ফার্মেসীতে অভিযান চালিয়ে ১২ কেজি ৩০০গ্রাম ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ বিপুল শাহকে গ্রেফতার করে।
শুক্রবার (৯ জুন) সিপিসি-২ এর ডিএডি আজিজুর রহমান ডোমার থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়,গত বৃহষ্পতিবার ৮ জুন দুপুরে র্যাবের একটি দল বোড়াগাড়ী বাজারস্থ মেসার্স অংকন ফার্মেসীতে অভিযান চালিয়ে ঔষধের কার্টুনের ভিতর থেকে কষ্টি পাথরটি উদ্ধারের পর বিপুলকে আটক করা হয়। মূর্তিটির আনুমানিক মূল্য ২৫ লক্ষাধিক টাকা। উক্ত ঘটনায় ডিএডি আজিজুর রহমান বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন , মামলা নং ৪।
ডোমার থানা ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ করিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত বিপুল শাহ্কে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
