ঢাকা সোমবার , ১২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের বদলীজনিত সংবর্ধনা 

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে ১২ জুন সকাল ১০টায়  উপজেলা কমপ্লেক্স হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ আজমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম
এছাড়াও উপস্থিত ছিলেন বনগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ ফজলুল কাইয়ুম হুদা, কামারপাড়া ইউপি চেয়ারম্যান,দামোদরপুর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, ইদিলপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান,রসুলপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ রবিউল ইসলাম, খোর্দ্দকোমরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম রেজওয়ান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন মিলন, কামারপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান রাশেদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ শামছুল আলম,বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবিব বাবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস টি এম রুহুল আলম প্রমূখ সহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসম উপস্থিত ছিলেন।
গাইবান্ধা জেলা প্রতিনিধি
মো : শাকিল মিয়া
সংবাদটি শেয়ার করুন....