ঢাকা রবিবার , ১৮ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নাদিমের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন

গোলাম রব্বানী, নীলফামারী
জুন ১৮, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরে সন্ত্রাসী হামলায় নিহত একাত্তার টিভি ও বাংলা নিউজের প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় নীলফামারী জেলা শহরের ডিসির মোড়স্থ বঙ্গবন্ধু চত্বরে ওই কর্মসূচির আয়োজন করে নীলফামারী প্রেসক্লাব।
ঘন্টাব্যাপাী মানববন্ধনে নীলফামারী প্রেসক্লাবের সকল সদস্য ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ অংশ গ্রহণ করেন।
মানববন্ধন শেষে সেখানে নীলফামারী প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন একাত্তর টিভির প্রতিনিধি বিজয় চক্রবর্তী কাজল, বাংলা নিউজ টোয়েন্টি ফোরের প্রতিনিধি আমিরুজ্জামান, নীলফামারী প্রেসক্লাব সহসভাপতি আতিয়ার রহমান বাড্ডা, ভ‚বন রায় নিখিল, মোস্তাফিজুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মনজরুল আলম সিয়াম, প্রথম আলো জেলা প্রতিনিধি মীর মাহামুদল হাসান আস্তাক, সৈয়দপুর প্রেসক্লাব সভাপতি সাকির হোসেন বাদল, নিউজ টোয়েন্টিফোরের নীলফামারী প্রতিনিধি আব্দুর রশীদ শাহ্, ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মাহমদুল আল হাসান রাফিন, নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম আলী ও সাধারণ সম্পাদক মামুন উর রশীদ মিঠু।
বক্তরা নাদিম হত্যার প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক নাদিমকে হত্যা মূল পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৪ আসামী গ্রেপ্তার হলেও ইউপি চেয়ারম্যানের ছেলে ফাহিম ফরমান রিফাতসহ বাকী আসামীদের দ্রæত গ্রেপ্তার করে দ্রæত ট্রাইব্যুনাল আইনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
পাশাপাশি নাদিমের মা, স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের দায়িত্ব রাস্ট্রকে নেওয়ার দাবি জানান বক্তরা।

 

সংবাদটি শেয়ার করুন....