ঢাকা বুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীত স্বাধীনতার ৫৩ বছরেও অসহায়  বর্মতলের প্রায় তিনশ হিন্দু পরিবার

গোলাম রাব্বানী  নীলফামারী প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

স্বাধীনতার ৫৩ বছরেও অসহায় জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বাঁশদহ গ্রাম বর্মতল পাড়ার  প্রায় তিনশ হিন্দু পরিবার।
চলাচলের রাস্তা না থাকায় স্বভাবিক জীবনযাপন অনেকটাই বিপর্যে এই হিন্দু পরিবারগুলির স্থানীয়রা বলেছেন জনপ্ৰতিনিধিরা রাস্তা নির্মানের উদ্যোগ নেয়র কথা বললেও মিলেছে শুধুই আস্বাস তাই বর্তমান সরকারের মাননীয় প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনার সুদৃষ্টিতে পালটে যেতে পারে যোগাযোগ বিচ্ছিন্ন এই তিনশ পরিবারের জীবন, সরেজমিনে গেলে জানা যায়, জলঢাকা উপজেলার শেষ গ্রাম বাঁশদহ বর্মতল হওয়ায় কারো নজরে আসেনা এই মানবেতর জীবনযাপন করা পরিবারগুলোর কষ্ট এ যেন এক বিরোল ইতিহাস দুর্ঘটনায় ফায়ার সার্ভিস তো দুরের কথা ওখানকার কেউ অসুস্থ হলেও কোন পল্লী চিকিৎসক যেতে পরেনা, একসময় কোন রকম চলাচল করা গেলে নদী ভাঙ্গনে পুরোপুরি বন্ধ হয়ে গেছে সেটিও।তাই কোনমত জীবন বাচার তাকিদে দেওনাই চারালকাটা নদীতে নিজ উদ্যোগে তৈরী করে নড়বড়ে এক বাশের সাকো, যা স্বাভাবিক চলাচলে প্রায় সময়ে ঘটে দুৰ্ঘটনা এ বিষয়ে শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক বলেন এই পরিবার গুলোর দুঃখ নিবারনে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং জেলা প্ৰশাসক মহোদ্বয়ের হস্তক্ষেপ লাগবে তাহলে সম্ভব হবে  আমরা একাধিক বার রাস্তা তৈরীর চেষ্টা করলেও ব্যক্তিমালিকানা জমি ছেড়ে না দেওয়ায় ব্যর্থ হয়েছি রাস্তা নিৰ্মাণ  করতে,ভুক্তভোগী কাচামাল ব্যবসায়ী ললিত রায় বলেন, আমাদের ব্যবসায়ীক মালামলসহ কৃষিপন্য কেনাবেচায় ভিষণ অসুবিধা,সময়মত ফসল বিক্রি করতে পারি না, উচিৎমূল্যও পাইনা তাই কোনরকমে পরিবার নিয়ে বেচে আছি এটা কোন জীবন না,
বিরেন চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও যদি আমাদের এতোগুলো পরিবারের কোন ব্যবস্থা না করেন  বৰ্তমান সরকার তাহলে আমরা আর কার কাছে যাবো বৰ্তমান সরকারের মাননীয় প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা বলেছেন দেশ এখন উন্নয়নের মহাসড়কে  দেশের কোথাও কোন বাশের সাকো থাকবেনা এই ঘোষনা দেওয়ার কয়েকবছর হলেও উন্নায়নের ছোয়া লাগেনা আমাদের বর্মতল পাড়ায় কি অপরাধ আমাদের আমরাও তো আমাদেরো স্বাভাবিক ভাবে বেচে থাকা অধিকার আছে ,অনিল চন্দ্র রায় বলেন, সন্তানকে উচ্চ শিক্ষিত করে ভালো পরিবারে বিয়েটাও দিতে পারিনি রাস্তার কারনে এখানকার ছাত্র ছাত্রী সহজে শিক্ষাপ্রতিষ্ঠান যাতায়াতে রাস্তা ও স্থায়ী ব্রীজ খুবে প্ৰয়োজন।
সংবাদটি শেয়ার করুন....