ঢাকা রবিবার , ১ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৩০ বছরের চলাচলে রাস্তা বন্ধ করায় অসহায় নীলফামারীর একটি পরিবার

নীলফামারী প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নে তেলিপাড়া গ্রামে 30 বছরের চলাচলের একমাত্র রাস্তাটি তারকাটার বেড়া ও সুপারি গাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। রাস্তাটি বন্ধ করায় গোটা এলাকায় চাপ া খুব প্রকাশ করেছি এলাকাবাসী। রাস্তা বন্ধ অসহায় পরিবারটি প্রায় ১ মাস থেকে মানবেতর জীবন যাপন করছে। যাতায়াতের রাস্তা বন্ধ ের সুবিচার চেয়ে রবিবার অসহায় পরিবারটি ডোমার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। প্রভাবশালী কর্তৃক এই অসহায় হত দরিদ্র পরিবারে চলাচলে সকল রাস্তা বন্ধ করে দেওয়ায় তারা কেউ বাড়ি থেকে বের হতে পারছে না। অসহায় এই পরিবারটির রাস্তা বন্ধ করে দেওয়ায় স্থানীয়দের মধ্যে চাপা খুব বিরাজ করছে। রাস্তা বন্ধ কারী ওই প্রভাবশালীদের বিরুদ্ধে এগিয়ে আসছে না কেউ। স্থানীয় প্রশাসন দীর্ঘদিন থেকে নিরব দর্শকের ভূমিকা পালন করে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিলন কুঠির বানিয়াপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে হারুন ঢাকায় চাকরি করে। সেই সুবাদে রত্না নামে একটি মেয়ের সাথে তার বিয়ে হয়। রত্না ঢাকা থেকে স্ত্রীর দাবি আদায় করতে মমিনুলের বাড়িতে আসে। এ ঘটনা নিয়ে প্রতিবেশী মৃত সোলেমান সরকারের ছেলে ছালেক মোটা অংকের টাকার বিনিময় আপোষের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ছালেক ও তার বড় ভাই আনিসুর রহমান ক্ষিপ্ত হয়ে সুপারি গাছ ও তারকাটার বেড়া দিয়ে চলাচলে সকল রাস্তা বন্ধ করে দেয়। যার ফলে ১৮ দিন থেকে মমিনুল ইসলাম পরিবারে ১০ জন সদস্য নিয়ে নিজ বাড়িতে বন্দীশালায় জীবন কাটছে। মমিনুল ও তার স্ত্রী মাহমুদা বলেন, আমাদের বাড়ি চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা কেউ বাড়ি থেকে বেড়াতে না পেরে অনাহারে দিন কাটছি। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে। আমাদের বাঁচাতে কেউ এগিয়ে আসছে না। ওই রাস্তা দিয়ে আমরা ৩০ বছর থেকে চলাচল করে আসছি। এই ঘটনা নিয়ে এম পি মহোদয় সহ সকলের দ্বারে দ্বারে ঘুরে এখন পর্যন্ত কোন সুফল পাইনি। প্রভাবশালী সালেক বলেন, আমার সুপারি বাগান দিয়ে আর চলাচলে রাস্তা দেওয়া সম্ভব নয়। তাছাড়া আমার নামে মিথ্যা অভিযোগ করায় রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভোগডাবুরী ইউনিয়নের চেয়ারম্যান রেয়াজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন....