ঢাকা বৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি :জিএম কাদের

গাইবান্ধা জেলা প্রতিনিধি  মো শাকিল মিয়া 
অক্টোবর ১৯, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আগামী নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করার জন্য সর্বাত্বক প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি এজন্য বিভিন্ন জায়গায় কাউন্সিল করার মাধ্যমে সংগঠনকে শক্তিশালি করা হচ্ছে। গাইবান্ধায় জাতীয় পার্টির দ্বিবার্ষিক জেলা সম্মেলনে যোগদানের পূর্বে সাংবাদিকদের এমন কথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। তিনি আরও বলেন জাতীয় পার্টি মনে করে দ্রব্যমূল্যের উধ্বগতির জন্য সরকার সম্পুর্ণরুপে দায়ী। দ্রব্যমূল্যের বিষয়টিকে যতটা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিৎ ছিল সেভাবে বিবেচনা করছেনা বলেও মনে করেন তিনি।
দীর্ঘ ১১ বছর পর আজ গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে সকাল থেকেই সম্মেলন স্থালে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছে। জেলা জাতীয় পার্টির আহব্বাহক ও সাবেক এমপি আব্দুর রশিদ সরকারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি। এছাড়ায় বক্তব্য রাখেন দলের মাহাসচিব মবিবুল হক চুন্নু, রংপুর সিটি করপরেশন মেয়র ও দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সারোয়ার হোসেন শাহীন সহ অন্যান্যরা।
সংবাদটি শেয়ার করুন....