ঢাকা শুক্রবার , ২০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি বর্বরতার প্রতিবাদে গাইবান্ধায়  বিক্ষোভ মিছিল

গাইবান্ধা জেলা প্রতিনিধি,  মো : শাকিল মিয়া
অক্টোবর ২০, ২০২৩ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

 ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে গাইবান্ধায়  বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুম্মার নামাযের পর বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিলে মুসলিম জনতা ও সংগঠনের কর্মীরা অংশ নেন। মিছিলটি পুরাতন বাজার বড় মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে পুরাতন বাজার মসজিদে সামনে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ খুদরি,জিয়া নুর, ইমাম আহসান হাবীবসহ অন্যরা।
বক্তারা বলেন,দখলদার ইহুদিবাদী ইসরাইল একটি সন্ত্রাসী রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আবারও নির্বিচার বোমা হামলা করে গণহত্যা চালাচ্ছে। সেই গণহত্যায় প্রকাশ্যে নির্লজ্জভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। এসব দেশের প্রতি তীব্র নিন্দা জানান তারা।
সংবাদটি শেয়ার করুন....