ঢাকা শনিবার , ২৮ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

 ডিবি ঠাকুরগাঁও কর্তৃক  ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২

মনসুর আহাম্মেদ  ঠাকুরগাঁও প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ইমাম হোসেন(৫০) ও নিজাম উদ্দীন(৪০) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে পীরগঞ্জ উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও পুরিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
গ্রেফতারকৃতরা হলেন,পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকার পেশাল উদ্দীনের ছেলে ইমাম হোসেন(৫০) ও কুড়িগ্রাম জেলার খাটিয়ামারি এলাকার সুরুজ্জামানের ছেলে নিজাম উদ্দীন (৪০)।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়,শুক্রবার রাতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই নবিউল ইসামের নেতৃত্বে একটি দল পীরগঞ্জ উপজেলার জয়বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই দুই মাদকব্যবসায়ী মাদক লেনদেনের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীদেরর বিরুদ্ধে ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার মামলা মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন....