দখলদার ইসরাইলের আগ্রাসন এবং নির্বিচারে নিরপরাধ মুসলিমদের গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় গাইবান্ধায় মানববন্ধন করেছে সাধারণ মানুষ। আজ সকালে সদর উপজেলার বালুয়া বাজারে পাশে আছি গাইবান্ধা সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পাশে আছি গাইবান্ধা সংগঠনের সমন্বয়ক হাসান আলি
সদস্য ওমর ফারুক,রোকন উদ-দৌলা রোকন
সবুজসহ অন্যরা।
বক্তারা ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে তাদের প্রতিহত করার আহবান জানান এবং সাম্রাজ্যবাদী আমেরিকারসহ ইউরোপীয় দেশগুলো প্রতি তীব্র ঘৃণা পোষণ করেন ।
