গাইবান্ধায় যুবলীগের ৫১ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দর্যালী ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে এই আনন্দর্যালী ও উন্নয়ন শোভাযাত্রাটি রেলগেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং র্যালীতে বিএনপির যুবদলকে ইঙ্গিত করে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে হুশিয়ারী করেন জেলা যুবলীগ।পরে আওয়ামীলী কার্যালয়ে গিয়ে সমাবেশ করে তারা । সমাবেশে জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক আহসান কবীর রাজীব,জেলা যুবলীগ নেতা খন্দকার তানভীর রায়হান তুহিন ,শাহ রেওনেয়াজ পলাশ,খান মো. আমির হোসেন সোহেলসহ অন্যরা।বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন ও চক্রান্ত কারী বিএনপি- জামাত শিবিরকে প্রতিহত করার জন্য সবসময় সকল নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।
