ঢাকা শনিবার , ২ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সাদুল্লাপুর শিশু উদ্যানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি  মো শাকিল মিয়া 
ডিসেম্বর ২, ২০২৩ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদুল্লাপুর শিশু উদ্যানের বার্ষিক পরীক্ষা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর শনিবার শিক্ষার্থীদের পরীক্ষা পরিদর্শন করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আনোরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শিশু উদ্যানের প্রধান শিক্ষক হীরেন্দ্র নাথ সরকার ও অন্যান্য শ্রেনি শিক্ষকবৃন্দ।
২০০৪ সালে গুটি কয়েক শিক্ষক-শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।
উপজেলায় ইতি মধ্যেই শিক্ষার আলো ছড়িয়ে শিক্ষানুরাগী ও সচেতন অভিভাবকদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
হাটি হাটি পা-পা করে শিশু উদ্যানের বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৫শতাধিক।
শিশু উদ্যানের পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন,
সন্তান আপনার, আর তাকে মেধাবী করে গড়ে তোলার দায়ীত্ব আমাদের।
তিনি বলেন, পরিচালনা পর্ষদ এর নিবিড় তত্বাবধানে একঝাঁক দক্ষ শিক্ষকের নিরলস প্রচেষ্টা আর সচেতন অভিভাবক ও এলাকাবাসীর দোয়া, ভালোবাসা এবং শিক্ষার্থী দিয়ে সার্বিক সহযোগিতার কারণে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করেছে।
অভিভাবকদের এ সহায়তা অব্যাহত থাকলে সাদুল্লাপুর শিশু উদ্যান একঝাঁক মেধাবী প্রজন্ম উপহার দেবে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নীরেন্দ্রনাথ সরকার বলেন, চাকরীর স্বার্থে নয়, আমাদের শিক্ষরা শিক্ষিত জাতি গড়ার লক্ষ্যে পরম যত্নে পাঠদান করে থাকে। একারণে সাদুল্লাপুর শিশু উদ্যানের সুনাম আজ চারিদিকে ছড়িয়ে পড়েছে।
অভিভাবকরা জানান, সুনাম শুনে সন্তানদের এই প্রতিষ্ঠানে দিয়েছি। এখন দেখছি প্রতিষ্ঠানটির পড়া-লেখার মান আসলেই অন্যদের তুলনায় অনেক ভালো।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় গত ২০ নভেম্বর থেকে সাদুল্লাপুর শিশু উদ্যানের ২০২৪ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি-ইচ্ছুকদের মাঝে ভর্তি ফরম বিতরণ শুরু হয়েছে।
ভর্তি পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর এবং ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও ভর্তি শুরু ২১ ডিসেম্বর ২০২৩ খ্রি:।
সংবাদটি শেয়ার করুন....