গাইবান্ধা সাদুল্লাপুর দোকানদের সাথে মিস্ত্রি হাতাহাতি ক্যাস বাক্স ভেঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগ । সোমবার দুপুরে আবু হোসেন সুপার মার্কেটে এঘটনা ঘটে। সাফি মিস্ত্রি তার দলবল নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় দোকান ভাঙচুর করে। এতে পার্শ্ববর্তী দোকানদাররা বাধা দিতে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে থাকে। এ বিষয়ে পার্শ্ববর্তী এক দোকানদার বলেন, শাফি মিস্ত্রি সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আলামিনের দোকান ভাঙচুর করে থাকে আমরা বাধা দিলে আমাদেরকেও অকথ্য ভাষা গালিগালাজ করে থাকে। এ বিষয়ে আমরা সুষ্ঠু তদন্ত মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে দোকানদার আল আমীন বলেন, মিস্ত্রির সাথে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে, মিস্ত্রির আমার দোকানে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে ভাঙচুর করে ক্যাশ বাক্স থেকে ৫ লক্ষ টাকা নিয়ে যায় মিস্ত্রি সাফি এবং তার সন্ত্রাসী বাহিনীরা । এ বিষয়ে আমি আইনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অভিযুক্ত মিস্ত্রির শাফির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
