ঢাকা শনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় মুখে কালো কাপড়   বেঁধে বিক্ষোভ 

গাইবান্ধা প্রতিনিধি মো শাকিল মিয়া 
ডিসেম্বর ২৩, ২০২৩ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

“প্রহসনের নির্বাচন বন্ধ কর, নির্দলীয় তদারকি সরকারের অধিনে নির্বাচন দাও ”এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় একতরফা নির্বাচন বর্জনসহ ঘোষিত তফসিল বাতিলের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও সাম্যবাদী আন্দোলন। সংগঠন দুটির জেলা শাখার আয়োজনে আজ শুক্রবার  দুপুরে শুরুতে বিক্ষোভ সমাবেশ করে এবং পরে একটি মিছিল ডিবি রোড থেকে বের হয়ে শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে গিয়ে শেষ হয় ।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাসদ মার্কসবাদী জেলা কমিটির সদস্য এডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী ,সাম্যবাদী আন্দোলনের সংগঠক নওশাদুজ্জামান নওশাদ,শামীম আরা মীনা, প্রমুখ।
সমাবেশে বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোর দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন....