ঢাকা শনিবার , ৩০ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা  -২ আসনের লাঙ্গলের  প্রার্থী আব্দুর রশিদকে তলব 

গাইবান্ধা জেলা প্রতিনিধি  মো শাকিল মিয়া 
ডিসেম্বর ৩০, ২০২৩ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধা  -২ সদর আসনের জাতীয়  পার্টির লাঙ্গল  প্রতীকের প্রার্থী  আব্দুর  রশিদ সরকারকে আচরণবিধি লঙ্ঘন করায় তবল করেছে জাতীয়  সংসদ নির্বাচনি অনুসন্ধান কমিটি। রবিবার  ৩১ ডিসেম্বর  বিকালে মধ্যে  তাকে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা  দিতে নির্দেশ দেওয়া  হয়েছে । শুক্রবার ২৯ শে ডিসেম্বর আসনটির  নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গাইবান্ধা জেলা ও দায়রা জজ মো : শরিফুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে তাকে তলব  করা হয়।
নোটিশে বলা হয়েছে গত ২৭ তারিখে গাইবান্ধা স্থানীয় দৈনিক ঘাগত পত্রিকায় একটি নির্বাচনী পোস্টার ছাপানোর বিষয় কমিটির নজরে আসে। সেখানে তিনি জাতীয় পার্টি সাবেক চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের ছবি ব্যবহার করেছেন। দুজনের ছবি দিয়ে পোস্টার আকারে পত্রিকায় প্রকাশ করায় আব্দুর রশিদ সরকার নির্বাচনী আচরণবিধি অমান্য করেছেন।
নির্বাচনী বিধিমালা লংঘন কড়াই কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন বরাবরের সুপারিশ করা হবে না তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে নোটিশ।
এ বিষয়ে জাতীয় পার্টির রাত্রি আব্দুর রশিদ সরকার বলেন, নির্বাচন অনুসন্ধান কমিটির নোটিশ পেয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে কমিটির দফতরে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেবো।
সংবাদটি শেয়ার করুন....