গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জ আসনে ভোটের একদিন আগেই ব্যালট পেপারে ছবি তুলে নৌকা মার্কার ভোট চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে এক যুবক। এরইমধ্যে সাধারণ মানুষের মাঝে নানা রকম সমালোচনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার ৫ জানুয়ারি রাতে pavel kabir sarkar, নামের একটি ফেসবুক আইডিতে ব্যালট পেপারের ছবি তুলে নৌকায় ভোট চেয়ে পোস্ট দেন যুবক।
ফেসবুক পোস্টে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আসনের বিভিন্ন কেন্দ্র ব্যালট পেপার বিতরণের কাজ চলছে। জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদের ব্যালট পেপারে তিনটি প্রতীকের মাঝের প্রতীক নৌকা প্রকীকে সবাই সঠিক জায়গায় সিল মেরে নৌকা প্রতীকতে জয়যুক্ত করুন। ফেসবুক লিস্টে থাকা ৫০ জন বন্ধুকে ট্যাগ করে পোস্টটি করা হয়। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী অভিযোগ করে বলেন, ব্যালট পেপার অত্যন্ত গোপন বিষয়। ভোটের দিন ছাড়া কেউ তা দেখার কথা নয়। অথচ ব্যালট পেপার বইয়ের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে করে সাধারণ মানুষের মাঝে নানা কৌতুহল সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন এই ব্যালট পেপারের ছবি কিভাবে পেল ওই যুবক, তা তদন্ত করা হোক ওই যুবক নৌকা মার্কার সমর্থক। আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি নৌকা মার্কার ৫০ হাজার ব্যালট পেপার ছাপানো হয়েছে। এরই মধ্যে এ বিষয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে টেলিফোন রিসিভ করেননি ।
গোবিন্দগঞ্জ ৪ আসনে নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ মামুনুর রশিদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
