ঢাকা বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

উপজেলা পরিষদ নির্বাচন  সাদুল্লাপুর  ও সুন্দরগঞ্জ  চেয়ারম্যান  হলেন যারা 

Link Copied!

গাইবান্ধার  সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলা  পরিষদের নির্বাচন  বুধবার  শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। রিটার্নিং  অফিসার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন  ।
সাদুল্লাপুর  উপজেলা পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান  রেজাউল করিম রেজা (আনারস) ৩০ হাজার ২১৭ ভোট পেয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ্ ফজলুল হক রানা  ( মোটরসাইকেল)  পেয়েছেন ২৯ হাজার ৫ শত ৯০ ভোট।
অন্যদিকে সুন্দরগঞ্জ  উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মোস্তফা  মহসিন  ( লাঙ্গল)  ২৭ হাজার ১১৯ ভোট  পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে ।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খয়বর হোসেন সরকার  ( হেলিকপ্টার )  পেয়েছেন  ২১ হাজার ৯ শত ১৮ ভোট।
সংবাদটি শেয়ার করুন....