ঢাকা শনিবার , ৩০ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কবর থেকে কঙ্কাল চুরি

আইএম নিউজ
জুলাই ৩০, ২০২২ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে ১৮ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পৌর শহরের পীরডাঙ্গী কবরস্থানে এ ঘটনা ঘটে।কবরস্থানে দাফন করতে আসা জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আমার নানি শাশুড়ির দাফন সম্পন্ন করার জন্য কবরস্থানে আসি। দাফন শেষে যাওয়ার সময় দেখলাম একসঙ্গে অনেকগুলো কাপড় পড়ে আছে। আমি একটু ভয় পেয়েছিলাম। পরে কয়েকজনকে ডাকলাম তারা এলে আমরা সবাই কাছাকাছি গিয়ে দেখলাম সেখানে তোয়ালা, টাউজারসহ কাপড়-চোপড় পড়ে আছে। আর কবরগুলোর বেড়া ভাঙা। পরে আরও লোকজন সমবেত হলে গিয়ে দেখলাম ১৯টি কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে।কবরস্থানে আসা প্রত্যক্ষদর্শীরা জানান , যারা কবরের ভেতরে প্রবেশ করেছিলেন এগুলো তাদের কাপড়-চোপড়। তারা হয়তো এগুলো পরিবর্তন করে এখান থেকে চলে গেছেন। আর প্রায় ১৯-২০টি কবরের বেড়া ভাঙা। আর ভেতরে লাশের কঙ্কাল নেই। সেগুলো চুরি করে নিয়ে গেছে। এ নিয়ে আমরা আতঙ্কে আছি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমি কবরস্থানে এসেছি। বিস্তারিত একটু পরে বলতে পারবো।

সংবাদটি শেয়ার করুন....