ঢাকা রবিবার , ৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আইএম নিউজ
ডিসেম্বর ৪, ২০২২ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী প্রতিনিধি :: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে শান্ত রায় (১৭)নামের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ (রবিবার) দুপুরে নীলফামারীর সৈয়দপুর ওয়াপদা মোড় হাইওয়ে রেলওয়ে লেভেল ক্রসিং এর সামনে ট্রেনে কাটা পড়ে এই শিক্ষার্থীর মৃত্য হয়। শান্ত রায় শ্রী শান্ত রায় বিদ্যুত উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। সে বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি গ্রামের শ্রী সাগর রায়ের পুত্র।

রেলওয়ে পুলিশ ও স্বজনদের সুত্রে জানা যায়, মৃত্য শান্ত রায় সকালে বাড়ী থেকে বের হয় ঘুড়ে বেড়াবার জন্য। দুপুর সাড়ে ১২ টার দিকে সৈয়দপুর থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির দিকে রওয়ানা হয়।

ওযাপদামোড় লেভেল ক্রসিং এর সামনে ট্রেনটি আসলে ছেলেটি তার নিচে পড়ে দ্বিখন্ডিত হয়। খবর পেয়ে নিহতের আত্মীয় স্বজন ঘটনা স্থলে পৌছালে তাদের আহাজারীতে পরিবেশ ভারী হয়ে উঠে। পরে রেলওয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন....