নীলফামারী প্রতিনিধি :: নীলফামারীতে কিশোরগঞ্জ উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কুখ্যাত মাদকমব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফ উদ্দিনের নেতৃত্বে বিভাগীয় স্টাফসহ ও নীলফামারী জেলা পুলিশ লাইনের ১ জন পুলিশ অফিসার এবং ৯ জন পুলিশ ফোর্সসহ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পোড়ার কোর্ট গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. আমজাদ হোসেন (৩৫), পিতা মৃত- শাহাবুদ্দিন এর বসতবাড়ি ঘেরাও করে দখলীয় শয়ন ঘরের মধ্যে হতে ৩ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধারায় পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
