ঢাকা শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে নদী খননকে কেন্দ্র করে এলাকাবাসীর হামলা

আইএম নিউজ
ডিসেম্বর ১৭, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারী প্রতিনিধি :: নীলফামারীর ডিমলার কেয়ার বাজার নামক স্থানে নদী খননকে কেন্দ্র করে ঠিকাদার প্রতিষ্ঠানে এলাকাবাসীর হামলা তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

গতকাল (শনিবার) দুপুরে জেলার ডিমলা উপজেলার কুটিপাড়া গ্রামের হাজার হাজার মানুষ সেখানে জোট বেঁধে ঠিকাদার প্রতিষ্ঠানে হামলা চালায়, এতে ঠিকাদার প্রতিষ্ঠানের ঘরসহ একটি ভেকু গাড়ী, ড্রেজার মেসিন ও মটর সাইকেল আশেপাশে থাকা ঘর-বাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ লোপাটের খবর পাওয়া গেছে। পরে ডিমলা ও জলঢাকা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ডের অধিনে থাকা নদী আবার নতুন করে খনন করার টেন্ডার হলে প্রস্থ বেশি হওয়ায় তাদের অনেক জমিজমা ক্ষতির মুখে পড়বে বলে তারা বাধা প্রধান করে তাতে কোন কাজ না হওয়ায় অপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

ডিমলা থানা ইনর্চাজ মোঃ লাইচুর রহমান জানান, হামলার খবর শুনে আমি আমার ফোর্সসহ ঘঠনাটি বেগতিক দেখে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পরে অতিরিক্ত পুলিশফোর্স আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

সংবাদটি শেয়ার করুন....