ঢাকা বুধবার , ৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইএম নিউজ
জানুয়ারি ৪, ২০২৩ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে রোজিনা বেগমের (২৭) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। দুই সন্তানের জননী ওই নারী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের উমর ফারুকের স্ত্রী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৫টা নাগাদ রোজিনা বেগমের বসত ঘরের ধর্নার সাথে ঝুলতে দেখে চিৎকার শুরু করে পরিবারের লোকজন। চিৎকার শুনে পাড়া প্রতিবেশিরা ছুটে এসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান সহ ঘটনাস্থলে যায় ফুলবাড়ী থানা পুলিশ। এর কিছুক্ষণ পর নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মানিকসহ পরিবারের লোকজনের সাথে প্রায় দুই ঘন্টা আলাপ আলোচনা করে মৃতদেহ থানায় নিয়ে আসে ফুলবাড়ী থানা পুলিশ।

রোজিনা বেগমের ফুফাতো বোন রুবিনা বেগম বলেন, বেশকিছু দিন ধরে রোজিনা আক্তার ও তার স্বামীর মধ্যে বনিবনা খুব ভালো যাচ্ছিল না। দাম্পত্য কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান বলেন, রাতেই ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....