ঢাকা বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইএম নিউজ
জানুয়ারি ১২, ২০২৩ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর মান্দা উপজেলায় মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৮ বছর।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে উপজেলার সাবাইহাট এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে স্থানীয়রা মহাসড়কে মরদেহটি দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন....