ঢাকা শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আইএম নিউজ
জানুয়ারি ১৩, ২০২৩ ১০:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি :: যশোরে সড়ক দুর্ঘটনায় শিরিনা আক্তার কনা (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন স্বামী।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কনা যশোরের মনিরামপুর উপজেলার তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার মুড়াগাছা বাজারে ইটের ভাটার একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা শিরিনা রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবু রায়ইহান মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একই ঘটনায় আহত তার স্বামী রুহুল ওই হাসপাতালে চিকিৎসাধীন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। স্বামীকে চিকিৎসা দেওয়া গেলেও গর্ভবতীর কারণে স্ত্রীর চিকিৎসা কোনো কাজে আসেনি। অতিরিক্ত রক্তক্ষরণে গর্ভের সন্তানসহ তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন....