ঢাকা রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের

ভোলা প্রতিনিধি
জানুয়ারি ১৫, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ভোলার পশ্চিম ইলিশা বিশ্বরোড সড়কে মালটানা ট্রলির সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই ভাই। রোববার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলিমাবাদ গ্রামের করিম মিয়ার ছেলে মো. সোহেল ( ৩৫) ও মো. শাওন (২৫)।

ভোলা থানার ওসি শাহীন ফকির জানান, দুই ভাই মোটরসাইকেলযোগে ভোলায় আসেন। পথে বিশ্বরোডের মুসলিম পাটোয়ারি বাড়ির কাছাকাছি সড়কে ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই।

সংবাদটি শেয়ার করুন....