কাঠালিয়া প্রতিনিধি:: ঝালকাঠির কাঠালিয়ায় ১০ জন প্রতিবন্ধী ও বয়স্ক শারীরিক অক্ষমদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে জান শরীফ গণগ্রন্থাগার ও তথ্যসেবা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব আতিকুর রহমান রুবেল এর সার্বিক সহযোগিতায় এসব হুইল চেয়ার ও অর্থ বিতরণ করা হয়।
এতে কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন এর উপস্থিত ছিলেন উদ্বোধক আতিকুর রহমান রুবেল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী,উপজেলা সমাজসেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বশির, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি এসএম মনিরুল ইসলাম।
