ঢাকা সোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক্টর থেকে পড়ে কিশোর নিহত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

নাটোরের লালপুরে মাটি বহনকারী একটি ট্রাক্টর থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ফরহাদ আলী (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ একই এলাকার আজিত মোল্লার ছেলে। সে ওই ট্রাক্টরের হেলপার।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালে স্থানীয় জিয়াউরুল ইট ভাটায় মাটি বহনকারী ট্রাক্টরের হেলপার ফরহাদ চলন্ত অবস্থায় পড়ে যায়। এ সময় ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন....