ঢাকা শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের কিশোরী অপহরণ সন্দেহে যুবক আটক

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বানিয়াচংয়ে এক কিশোরীকে উদ্ধারের পর অপহরণকারী সন্দেহে বোরহান উদ্দিন (২৮) নামে যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বানিয়াচং উপজেলার আনোয়ারপুর গ্রাম থেকে তাকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এ তথ্য জানিয়েছেন।

আটক বোরহান উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভাটামাথা গ্রামের রফিক মিয়ার ছেলে।

লেফট্যানেন্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর গ্রামের বাসিন্দা ওই মেয়েটির বয়স ১৫ বছর। গত ৬ ফেব্রুয়ারি বোরহানসহ কয়েকজন মেয়েটিকে অপহরণ করে নিয়ে যান বলে মেয়েটির বাবা র‌্যাব-ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে অভিযোগ দিয়েছিলেন। পরে ১০ দিন উদ্ধার তৎপরতা চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং অভিযুক্ত বোরহানকে আটক করা হয়। আটক বোরহানকে ভ্রাম্যাণবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....