যমুনা টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রির ডিজিএম (অ্যাডমিন) মো. নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। তিনি যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিতে কর্মরত ছিলেন।
কয়েক মাস শারীরিক অসুস্থ থাকার পর মঙ্গলবার দুপুরে ঢাকার পান্হপথে অবস্থিত বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নুরুল ইসলাম।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে, দুই মেয়ে, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মরহুম আবদুল বারী, তার বাড়ি ভৈরব উপজেলার ছনছারা গ্রামে।
বৃহস্পতিবার বাদ জোহর ভৈরবের ছনছাড়া এতিমখানা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন- যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী মো. আবুল হোসেন, পরিচালক (টায়ার অ্যান্ড রাবার ইন্ডাস্ট্রি) ইবনে আবু বকর, সিনিয়র প্রকৌশলী মো. মাহবুব আলম, সহকারী ম্যানেজার (স্টোর) হাফেজ আক্তার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী। জানাজা শেষে স্থানীয় ছনছারা কবরস্থানে তাকে দাফন করা হয়।
