ঢাকা বুধবার , ১৭ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় অনিদিষ্টকালের জন্য খাবার হোটেল বন্ধ, বিপাকে পর্যটকরা

আইএম নিউজ
আগস্ট ১৭, ২০২২ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

কুয়াকাটা প্রতিনিধি :: স্থানীয় প্রশাসনের উদ্যোগে কুয়াকাটায় পর্যটন সেবার মান উন্নত ও নিশ্চিত করার লক্ষ্য দেশে প্রচলিত আইন অনুযায়ী গত কয়েকদিন ধরে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে কুয়াকাটায়।
এতে হোটেল মোটেল ও রেস্টুরেন্ট গুলোতে ব্যাপক অনিয়ম ও বেআইনি কার্যক্রম ধরা পরে। মান কম ও দাম বেশি রাখাসহ যথাযথ কাগজপত্র না থাকায় জরিমানা আদায় করা হয়।

এতে ক্ষুব্ধ হয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছেন কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতি।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাতে কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম মুন্সি এ ঘোষণা দেন।

তিনি জানান, প্রতিদিন নির্বাহী মাজিস্ট্রেট কতৃক খাবার হেটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিন্তু একই হোটেলে একাধিকবার জরিমানা করা হয়। মোবাইল কোর্টের নামে আমাদের হয়রানি করা হচ্ছে। তাই সকল হোটেল মালিক একত্র হয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

সেলিম জানান, গত ১১ আগস্ট আল-মদিনা নামের একটি হোটেলে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় তখন ওই হোটেল মালিক তার সমস্যা সমাধানের জন্য ১৫দিন সময় চেয়ে নিন কিন্তু আজকে ১৬ আগস্ট আবার ওই হোটেলেই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। হোটেল মালিক জরিমানা না দিতে পারায় তাঁকে বেশকিছুক্ষন আটকে রাখা হয়।

সভাপতি সেলিম মুন্সি জানান, খাবার হোটেল বন্ধে পর্যটকরা বড় ধরনের সমস্যায় পরার সম্ভাবনা রয়েছে তাই আশা করবো প্রশাসন আমাদের বিষয়টি সহজ করে দেখলে আমরা হোটেল খুলে দিব।

সংবাদটি শেয়ার করুন....