ঢাকা বৃহস্পতিবার , ২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
মার্চ ২, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

জেলায় হা‌নিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. নজরুল ইসলাম নামের এক পুলিশ কর্মকর্তা (এসআই) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে বরগুনা-পটুয়াখালী মির্জাগঞ্জ সড়কের কাঠালতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বা‌কেরগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বরগুনা ডিএসবি অফিসে যাচ্ছিলেন এসআই নজরুল। মির্জাগঞ্জের কাঠালতলী সড়ক অতিক্রম করার সময়ে ঢাকাগামী হা‌নিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।

তিনি আরও বলেন, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটির পাশাপাশি চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....