বাগেরহাটের মোরেলগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় হাওয়া বেগম (৬০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (০৩ মার্চ) গভীর রাতে মোরেলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মিজানুর রহমানের বাড়ির বাগান থেকে গলায় পাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (০৪ মার্চ) সকালে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ
নিহত স্বামী পরিত্যক্তা হাওয়া বেগম মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের হামিদ উদ্দিনের মেয়ে। তার একটি মাত্র মেয়ে রয়েছে।
তিনি আগে ২ হাজার টাকা মাসিক বেতনে জাপান প্রবাসী মিজানুর রহমানের বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছিলেন।
হাওয়া বেগমের মেয়ে কমলা বেগম (৪০) বলেন, অভাবের তারণায় বাসাবাড়িতে কাজ করতেন মা। কিন্তু কিভাবে কি হল জানি না কিছুই বুঝতে পারছি না।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, হাওয়া বেগমের প্রেসারসহ নানা ধরণের শারীরিক জটিলতা ছিল। মানসিকভাবেও হতাশাগ্রস্থ ছিলেন তিনি। এসব কারনেও তার মৃত্যু হতে পারে। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
