ঢাকা রবিবার , ৫ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাটির টানে ঐক্য গড়ি, মিলন মেলা সফল করি

মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল
মার্চ ৫, ২০২৩ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

‘মাটির টানে ঐক্য গড়ি, মিলন মেলা সফল করি’ স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে নারী-পুরুষ ও শিশু-কিশোর মিলিয়ে প্রায় পাঁচশতাধিক মানুষের অংশগ্রহণে এক মিলনমেলা পরিনত হয়েছিলো বরিশালের কীর্তণখোলা নদীর তীরে ত্রিশ গোডাউন সংলগ্ন আম বাগানটি।
পরিবারের সবাইকে নিয়ে দিনভর জমকালো আয়োজনের এমনই একটি ব্যতিক্রম উৎসবের আয়োজন করেন কাঠালিয়া বরিশাল সমিতি।
শনিবার দিনব্যাপী সংগঠনটির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে বরিশালে অবস্থানরত কাঠালিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় পাঁচ শতাধিক সদস্য ওই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করেন। সমিতির সদস্যদের সাথে তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বনভোজনটি পারিবারিক মিলন মেলায় পরিণত হয়। বনভোজনে আলোচনা সভা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান, পার্কের বিভিন্ন রাইড উপভোগ, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের সংগঠন সম্প্রীতির বন্ধন তৈরি করে। কাঠালিয়া বরিশাল সমিতি একটি ভালোবাসার পরিবার।

সংবাদটি শেয়ার করুন....