ঢাকা শনিবার , ২০ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জুতার কারখানায় আগুন

আইএম নিউজ
আগস্ট ২০, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি :: বরিশাল বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেড নামে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কাউনিয়া থানার ওসি আব্দুর রহমান মুকুল। আগুনের সূতপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন....