ঢাকা সোমবার , ১৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধা মহাসীন নকীবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৩ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগের কিংবদন্তী নেতা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. মহাসীন নকীব আর নেই (ইন্নালিাহি … রাজিউন)। রোববার দিবাগত রাত সাড়ে ৯ টায় বার্ধ্যক জনিত কারণে তিনি আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মী-সহমর্মী রেখে গেছেন। তার বড় ছেলে মো. কামরুজ্জামান লিটন নকীব আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১ টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, ঝালকাঠির-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি, ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম), সহ ঝালকাঠি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক জ্ঞাপন করছেন।

উল্লেখ্য, মো. মহাসীন নকীব বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ছিলেন। ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। জীবনে পরিবারের থেকেও রাজনীতিকে বেশি প্রধান্য দিয়েছিলেন। দলের ক্রান্তিকালে তিনি উপজেলা আওয়ামী লীগকে সক্রিয় রেখে দলের জন্য কাজ করছেন।

সংবাদটি শেয়ার করুন....