ঢাকা সোমবার , ১৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে কর্মসূচি পালন

বরিশাল প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বরিশালে মানববন্ধন করার পাশাপাশি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখা।

সারাদেশের সঙ্গে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৩ মার্চ) বেলা ১১টায় নগরীর সদররোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

মানববন্ধন শেষে তারা মিছিলসহ তাদের দাবি সম্বলিত স্মারকলিপি দেন।

বাংলাদেশ শিক্ষক সমিতি, বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনিল বরনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি শফিকুর রহমান, অঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক আসাদুর আলম আসাদ, উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর প্রমুখ।

মানববন্ধন-সমাবেশে বরিশাল জেলার বানারীপাড়া, আগৈলঝাড়া, গৌরনদী, বাবুগঞ্জ, মেহেন্দিগঞ্জ, মুলাদীসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন....