ঢাকা মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক
মার্চ ১৪, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরার শ্রীপুর উপজেলা গয়েশপুর ইউনিয়ন জোকা গ্রামে আগুন থেকে গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মিরাজ হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিরাজ জোকা গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে গোয়াল ঘরে থাকা গবাদি পশুর দড়ি ছাড়িয়ে বের করতে গেলে এক কিশোরের মৃত্যু হয়। এ সময় আগুনে গোয়াল ঘরে থাকা ১টি গরু ও ৪টি ছাগল আগুনে পুড়ে মৃত্যু হয়েছে।

শ্রীপুর থানার ওসি বিসারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জোকা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে এক কিশোরসহ গবাদি পশুর মৃত্যু হয়েছে।

মাগুরা জেলা দমকল বাহিনীর উপ-সহকারি পরিচালক সাজ্জাদ আলী বলেন, শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মাগুরা ও শ্রীপুর দুইটি ইউনিটের দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রে আনেন। তবে এ অগ্নিকাণ্ডে এক কিশোরসহ গবাদি পশুর মৃত্যু প্রাথমিক ভাবে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....