ঢাকা সোমবার , ২০ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় সরকারি ভাবে জেলেদের পূনবার্সন সামগ্রী বিতরণ

মাছুম বিল্লাহ জুয়েল,ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ২০, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় দেশীয় মাছ ও শামুক-ঝিনুক সংরক্ষণ প্রকল্পের আওতায়, বিকল্প কর্মসংস্থান হিসেবে ছাগল, জাল, খাবার ও ছাগল রাখার খাঁচাঘর বিতরণ করা হয়েছে।
আজ ২০ মার্চ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এ সব বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান চঞ্চল প্রধান অথিতি হিসেবে জেলেদের হাতে পূনবার্সনের এ সামগ্রী তুলে দেন।
৪০ জন জেলে প্রত্যককে দুটি করে ছাগি, পঁচিশ কেজি খাবার ও ছাগল লালন-পালনের একটি খাচাঘর দেয়া হয়েছে। এছাড়া পাচঁজন জেলের এক একটি দলের মোট আটটি দলকে সরকার অনুমোদিত বৈধ জাল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন সভাপত্বিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহমুুদুল হক নাহিদ সিকদার। অন্যদের উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী মোঃ নাসির হোসেন, অফিস সহকারী মোঃ জাকির হোসেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সহ সভপতি মোঃ ফারুক হোসেন খান, সাংবাদিক ও ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মাছুম বিল্লাহ জুয়েল, মোঃ সাকিবুজ্জামান সবুর প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন....