ঢাকা মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি জেলার একমাত্র নারী মুক্তিযোদ্ধা’র মৃত্যু

Link Copied!

ঝালকাঠি জেলার একমাত্র নারী বীর মুক্তিযোদ্ধা শাহানা সিদ্দিকা মৃত্যুরবণ করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না এলাহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা শাহানা সিদ্দিকা কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের দত্তের পশুরিবুনিয়া গ্রামের বাসিন্দা। শাহানা সিদ্দিকা বীর মুক্তিযোদ্ধা শওকত আলী খলিফার কন্যা।
তিনি ২১ মার্চ রাত সাড়ে তিনটায় নিজ বাড়িতে ইন্তেকাল করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। মৃত্যুর সময় ভাই,বোনসহ বহু আত্বীয়স্বজন ও শুভাকাক্ষী রেখে গেছেন।
তিনি পাটিখালঘাটা ইউনিয়ন অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মহিলা বিষয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
মরহুমা শাহানা সিদ্দিকাকে আজ আছর নামাজ বাদ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল সহ সকল নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। অপরদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....