ঢাকা বুধবার , ২৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিষখালী নদীতে টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন

মাছুম বিল্লাহ জুয়েল, ঝালকাঠি
মার্চ ২৯, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

উপকূলীয় জেলা ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর তীরে স্থায়ী ও টেকসই বেরিবাঁধ নির্মানের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ মার্চ বুধবার উপজেলা পরিষদের সামনের সড়কে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচীতে
ভুক্তভোগী এলাকাবাসী, বীরমুক্তিযোদ্ধা, সামাজিক আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার তিন শতাধিক নারী পুরুষ এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা মো.গিয়াসউদ্দিন বাচ্চু সিকদার, সাংবাদিক মো.শফিকুল ইসলাম রাসেল, কাঠালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন খান, সামাজিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি অমিত হাসান তুহিন, ব্যবসায়ী মোঃ মানিক খান ও শিক্ষক নাসিম মীরবহর প্রমূখ। বক্তরা বলেন, বেরিবাঁধ না থাকায় স্বাভাবিক জোয়ারে উপজেলা পরিষদসহ নদী তীরবর্তী কমপক্ষে ১৫টি গ্রামের নিম্মাঞ্চল দুই থেকে তিন ফুট উচ্চতায় প্লাবিত হয়। ব্যাপক ফসলহানিসহ রাস্তাঘাট তলিয়ে যায়। জল-জলোচ্ছাসে এখনাকার মানুষের জীবন
বিপন্ন।

তাই দ্রুত স্থায়ী ও টেকসই বেরিবাঁধ নির্মাণের দাবী জানান তারা।

সংবাদটি শেয়ার করুন....