ঢাকা মঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ৮৫ বছরের বৃদ্ধে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন সদর উপজেলার রমজানকাঠী গ্রামের বর্ষিয়ান মোঃ রব মোল্লা। তিনি ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এতে দাবী করা হয়েছে ৪ ছেলে ও ৩ মেয়ে। গ্রামের বাড়ীতে নির্মাণ করা পাঁকা ঘর থেকে তার বড় ছেলে সৌদি আরবে কর্মরত মোঃ আমিনুল ইসলাম ও তার স্ত্রী হামিদা ইসলাম ২০২২ সালে
অক্টোবর মাসে এই বৃদ্ধকে তাদের ভাড়াটিয়া লোকজন নিয়ে ঘর থেকে বাহির করে দেয়। সেই থেকে সে ঝালাকাঠি শহরে কবিরাজ বাড়ী
এলাকায় অন্য ছেলেদের বাসায় অবস্থান করছেন। ৮৫ বছর বয়স্ক এই বৃদ্ধ মানুষটি নিজের করা বাড়ী থাকা সত্বেও পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে এবং তার ইচ্ছে এই বৃদ্ধ বয়সে নিজ বাড়ীতে অবস্থান করে শেষ নিশ্বাস ত্যাগ করতে চান। এ বিষয়ে প্রশাসনের সহযোগীতা পাওয়ার জন্য সংবাদ সম্মলন।

সংবাদটি শেয়ার করুন....