ঢাকা মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলার ৫’হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে  মোল্লাহাট উপজেলা সদরের দলীয় কার্যালয়ে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ঈদ সামগ্রী উপহার বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গী ও পাঞ্চাবী। এর আগে এমপি শেখ হেলাল উদ্দিন নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন করেছে। সব সময় সাধারণ মানুষের পাশে থাকছে। সাধারণ মানুষের জন্য কাজ করছে। আগামী নির্বাচনেও জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে রাষ্ট্র ক্ষমতায় রাখবে। এজন্য আগামী দিনে ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না।
তিনি আরও বলেন, বিএনপি সরকারের পতন ঘটাতে চায়। উৎখাত করবে বলে অনেক কথাই বলে থাকে, কিন্তু মানুষের অসুবিধার সময় তারা পাশে দাঁড়ায় না। আওয়ামী লীগ সরকার সব সময় জনগনের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে ।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, পুলিশ সুপার কেএম আরিফুল হক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানাসহ দলীয় নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন....