ঢাকা শনিবার , ২২ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

শেখ সোহেল, বাগেরহাট
এপ্রিল ২২, ২০২৩ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার মুসল্লীদের অংশগ্রহনে বাগেরহাট বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে  ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে সাতটায় এই মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।সকাল ৮টায় দ্বিতীয় এবং সাড়ে ৮টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হয়।
বিশ্ব ঐতিহ্য এই মসজিদে ঈদ-উল-ফিতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন বাগেরহাট আলিয়া(কামিল)মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ।দ্বিতীয় জামাতে ইমামতি করেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করেন বাগেরহাট শহরের সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম। ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগুম্বজ মসজিদে ঈদের জামায়াতের মুসল্লীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন।
মাহিম নামের এক মুসল্লি বলেন,অনেক দূর থেকে বিশ্ব ঐতিহ্যের ষাটগম্বুজ মসজিদে নামাজ আদায় করতে এসে খুব ভালো লাগছে। অনেক পরিচিত  অপরিচিত মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি । এবং মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছি।
ষাট গম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু বলেন,
আসলে ষাট গম্বুজ মসজিদ একটি প্রাচীনতম ঐতিহ্য ।এই ঐতিহ্যর সাথে সাক্ষী রাখার জন্য দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লীরা নামাজে অংশগ্রহণ করেন এবং মোনাজাতে নিজের আত্মশুদ্ধির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এই কারণেই এখানে হাজার হাজার মুসল্লীরা জামাতে অংশ নেন আমরাও এখানে সার্বিক নিরাপত্তার সহায়তা করে থাকি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন,ষাট গম্বুজ মসজিদ স্থপত্যের এক অনন্য নিদর্শন। প্রতিবারের ন্যায় এবারও বাগেরহাট জেলার প্রধান ঈদের নামাজ ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।  এছাড়া শান্তিপূর্ণ ভাবে আগত মুসল্লীরা ঈদের জামাত আদায় করেছেন।
সংবাদটি শেয়ার করুন....