ঢাকা শনিবার , ২৯ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিটি কর্পোরেশনের অনিয়মগুলো দূর করা হবে : খোকন সেরনিয়াবাত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৯, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেছেন, বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ইতোপূর্বে নাগরিকদের কষ্ট দিয়ে যেসব অনিয়ম চালু হয়েছে আমি মেয়র নির্বাচিত হলে সেই অনিয়মগুলো দূর করব।

শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে সদর রোডে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে লিখিত বক্তব‌্যে এসব কথা বলেন তিনি।

খোকন সেরনিয়াবাত বলেন, নেত্রী যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে বরিশালে আমাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন আমি তার মর্যাদা রক্ষায় শতভাগ সচেষ্ট থাকব। আমি আপনাদের সন্তান। কিন্তু আমার দুর্ভাগ‌্য বিগত দিনগুলোতে শহীদ আবদুর রব সেরনিয়াবাতের সন্তান হিসেবে আপনাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাইনি।

তিনি বলেন, নেত্রী নৌকা প্রতীকের প্রার্থী করে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি চাই সবাইকে নিয়ে এবং সবার সহযোগিতায় নতুন বরিশাল গড়তে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। বক্তব‌্য দেন সভাপতিমণ্ডলীর সদস‌্য অ‌্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ‌্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

সংবাদটি শেয়ার করুন....