ঢাকা শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রেললাইনের পাশে যুবকের লাশ ছিঁড়ে খাচ্ছিল শিয়াল

আইএম নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২২ ৬:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিবেদক :: বগুড়ার কাহালুতে অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কানডা গ্রামে রেললাইনের পাশে খালে কচুরিপানার ভেতরে শিয়ালে খাওয়া লাশ পাওয়া যায়।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, প্রাথমিক তদন্তে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। এরপরও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ পাওয়া যাবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কাহালু উপজেলার সদর ইউনিয়নের কানডা গ্রামে রেল লাইনের প্রায় ১০ গজ দূরে খালের কচুরিপানার মধ্যে শিয়াল মরদেহ খাচ্ছিল।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তার পরনে জিন্সের প্যান্ট ও শার্ট ছিল। সবার ধারণা, দুর্বৃত্তরা ৩-৪ দিন আগে অজ্ঞাত ওই যুবককে হত্যার পর রেলের জমির খালে ফেলে গেছে। আবার কেউ কেউ বলছেন, চলন্ত ট্রেন থেকে পড়েও মারা যেতে পারেন।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাই তাকে কীভাবে হত্যা করা হয়েছে বা ট্রেন থেকে পড়ে মারা গেছেন তা বোঝা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন....