ঢাকা শনিবার , ১০ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে সোনার ৩০ বারসহ যুবক আটক

আইএম নিউজ
সেপ্টেম্বর ১০, ২০২২ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোলের গোগা সীমান্ত থেকে ৩০টি সোনার বারসহ আসিকুর রহমান (৩৬) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার দুপুরে বেনাপোলের গোগা সীমান্তে অভিযান চালিয়ে ৩০ স্বর্ণের বার জব্দ করা হয়। আটক আসিকুর রহমান বেনাপোল র্পোট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি টহলদল অভিযান চালিয়ে ৩০ টি স্বর্ণের বারসহ আসিকুর রহমানকে আটক করে। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৩ লাখ টাকা।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ পিএসসি জানান, ভারতে পাচারের সময় বিজিবির সদস্যরা সাড়ে ৩ কেজি ওজনের ৩০টি স্বর্ণের বারসহ আসিকুর রহমান নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....