ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাকে এই মনোনয়ন দেয়া হয়।
মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন তিনি নিজেই। মনোনয়নের খবর পাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হচ্ছেন খান সাইফুল্লাহ পনির।
