ঢাকা শুক্রবার , ৫ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট পি.সি.কলেজ থেকে ইট পাচারের চেষ্টা

বাগেরহাট প্রতিনিধি
মে ৫, ২০২৩ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সরকারি পিসি কলেজের হিন্দু হোস্টেলের ভিতর থেকে একটি ইট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৫ মে)বিকেল ৩টায় হোস্টেলের একটি টিনসেড ভবনের পুরোনো ইট বোঝাইয়ের সময় পুলিশকে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

জানাযায়, সম্প্রতি হিন্দু হোস্টেলের অভ্যন্তরে থাকা একটি টিনসেড ভবন ভাঙ্গা হয়েছে। ওই জায়গায় দুটো কক্ষ করার জন্য সরকারি বরাদ্দ এসেছে। কক্ষের কাজ যাতে দ্রুত হয় এজন্য কলেজের কিছু ছাত্ররা টিনসেড ভবনের নিচে থাকা ইট গুলো কয়েকদিন ধরে উঠাচ্ছিল। বিকেলে প্রায় ২ থেকে ৩ হাজার ইট বোঝাই করা হয়েছিল ট্রাকটিতে। ধারণা করা হচ্ছে ইটগুলো গোপনে কেউ বেচে দিচ্ছিল, কে বা কারা এই ইট বেচা বা পাচারের চেষ্টা করছিল তা কিছু জানাযায় নি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ আলম ফরাজী শাহআলম ফরাজী বলেন, কলেজ হোস্টেলের অভ্যন্তর থেকে ট্রাকে পুরাতন ইট বোঝাই করে নিয়ে যাচ্ছিল দূবৃত্তরা। আমরা তাৎক্ষনিকভাবে পুলিশকে খবর দেই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ পৌছানোর আগেই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। কলেজ কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন....