বাগেরহাটের যদুনাথ স্কুল এ্যান্ড কলেজে আন্তঃশ্রেণি ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়েছে। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে স্কুল এ্যান্ড কলেজের নিজস্ব মাঠে এই পুরুস্কার বিতরণি অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম ছায়েদুর রহমান, এফসিএ এফসিএস এ এফ নেছার উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, যদুনাথ স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডলসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শতাধিক শিক্ষার্থী ও অতিথিদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়।
