বাগেরহাটে পুকুরে ডুবে শেখ আঃ রহমান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১১ মে) বিকেলে বাগেরহাট সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামে নিজ বাড়ির পুকুরে পড়ে এই শিশুর মৃত্যু হয়। এসময় মৃত শেখ আঃ রহমানের জমজ ভাই শেখ ওমর আলী‘ও পুকুরে পড়ে আহত হয়।
আহত ওমর আলীকে খুলনা হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। অবস্থা গুরুত্বর হওয়ায় হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে শেখ ওমর আলীকে।
নিহত শেখ আঃ রহমান পশ্চিমবাগ গ্রামে মইনুল ইসলাম রনির ছেলে।
মইনুল ইসলাম রনি বলেন, তিন জমজ ছেলে এক সাথে ছিল। সবার অগোচরে শেখ আঃ রহমান ও শেখ ওমর আলী পুকুরের পানিতে পড়ে যায়।পরে খোজাখুজি করে দুই ভাইকে তুলে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শেখ আঃ রহমানকে মৃত ঘোষনা করেন। শেখ ওমর আলী‘ও বেশ অসুস্থ্য এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন সন্তানহারা বাবা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করেছন।
